বাংলা সাহিত্য: গুরুত্বপূর্ণ ৩০টি MCQ
১. বাংলা সনেটের প্রবর্তক কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) ফররুখ আহমদ
উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত
২. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক) বিষের বাঁশি
খ) দোলনচাঁপা
গ) অগ্নিবীণা
ঘ) ফণী-মনসা
উত্তর: গ) অগ্নিবীণা
৩. পল্লীকবি জসীমউদ্দীনের জন্মস্থান কোথায়?
ক) ফরিদপুর (তাম্বুলখানা গ্রাম)
খ) কুষ্টিয়া
গ) যশোর
ঘ) বরিশাল
উত্তর: ক) ফরিদপুর
৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
ক) প্যারিচাঁদ মিত্র
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫. 'রূপসী বাংলার কবি' বলা হয় কাকে?
ক) জসীমউদ্দীন
খ) জীবনানন্দ দাশ
গ) নজরুল ইসলাম
ঘ) সুফিয়া কামাল
উত্তর: খ) জীবনানন্দ দাশ
৬. কায়কোবাদের আসল নাম কী?
ক) কাজেম আল কোরেশী
খ) কায়কোবাদ খাঁ
গ) মোজাম্মেল হক
ঘ) মোতাহের হোসেন
উত্তর: ক) কাজেম আল কোরেশী
৭. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম কত সালে?
ক) ১৮৭৫
খ) ১৮৮০ (রংপুরের পায়রাবন্দে)
গ) ১৮৯০
ঘ) ১৯০০
উত্তর: খ) ১৮৮০
৮. ‘মরমি কবি’ হিসেবে পরিচিত কে?
ক) লালন শাহ
খ) হাসন রাজা
গ) শাহ আবদুল করিম
ঘ) চণ্ডীদাস
উত্তর: খ) হাসন রাজা
৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী?
ক) অনিল দেবী
খ) ভানুসিংহ
গ) অনিলা দেবী
ঘ) যাযাবর
উত্তর: গ) অনিলা দেবী
১০. ‘পদাতিকের কবি’ বলা হয় কাকে?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) সুভাষ মুখোপাধ্যায়
গ) শামসুর রাহমান
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর: খ) সুভাষ মুখোপাধ্যায়
১১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
ক) ১৯১১
খ) ১৯১২
গ) ১৯১৩
ঘ) ১৯১৪
উত্তর: গ) ১৯১৩
১২. ‘ছন্দের জাদুকর’ নামে পরিচিত কোন কবি?
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
খ) মোহিতলাল মজুমদার
গ) নজরুল ইসলাম
ঘ) বুদ্ধদেব বসু
উত্তর: ক) সত্যেন্দ্রনাথ দত্ত
১৩. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
ক) কৃত্তিবাস ওঝা
খ) মুকুন্দরাম চক্রবর্তী
গ) ভারতচন্দ্র রায়গুণাকর
ঘ) আলাওল
উত্তর: খ) মুকুন্দরাম চক্রবর্তী
১৪. বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) বিহারীলাল চক্রবর্তী
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) অক্ষয় কুমার বড়াল
উত্তর: খ) বিহারীলাল চক্রবর্তী
১৫. কাজি নজরুল ইসলামকে কবে বাংলাদেশে আনা হয়?
ক) ১৯৭২
খ) ১৯৭৪
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৬
উত্তর: ক) ১৯৭২
১৬. ‘মুসলিম রেনেসাঁর কবি’ বলা হয় কাকে?
ক) ফররুখ আহমদ
খ) গোলাম মোস্তফা
গ) শাহাদাৎ হোসেন
ঘ) তালিম হোসেন
উত্তর: ক) ফররুখ আহমদ
১৭. ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয় কোন প্রতিষ্ঠান?
ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
খ) সংস্কৃত কলেজ (১৮৩৯)
গ) ফোর্ট উইলিয়াম কলেজ
ঘ) প্রেসিডেন্সি কলেজ
উত্তর: খ) সংস্কৃত কলেজ
১৮. ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) মুহম্মদ শহীদুল্লাহ
খ) কাজী নজরুল ইসলাম
গ) প্রমথ চৌধুরী
ঘ) আবুল মনসুর আহমদ
উত্তর: খ) কাজী নজরুল ইসলাম
১৯. ‘কিশোর কবি’ হিসেবে পরিচিত কে?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) অমিয় চক্রবর্তী
গ) শক্তি চট্টোপাধ্যায়
ঘ) আল মাহমুদ
উত্তর: ক) সুকান্ত ভট্টাচার্য
২০. মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ একটি—
ক) কাব্য
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) প্রবন্ধ
উত্তর: খ) উপন্যাস
২১. ‘বলাকা’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জসীমউদ্দীন
গ) সুফিয়া কামাল
ঘ) শামসুর রাহমান
উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর
২২. ‘আধুনিক বাংলা সাহিত্যের জনক’ কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত
২৩. মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?
ক) যশোর (সাগরদাঁড়ি)
খ) মেদিনীপুর
গ) নদীয়া
ঘ) ২৪ পরগনা
উত্তর: ক) যশোর
২৪. আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কবিতা কোনটি?
ক) আমি কিংবদন্তির কথা বলছি
খ) নূরলদীনের সারাজীবন
গ) সেপ্টেম্বর অন যশোর রোড
ঘ) স্বাধীনতা তুমি
উত্তর: ক) আমি কিংবদন্তির কথা বলছি
২৫. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি কার লেখা?
ক) অদ্বৈত মল্লবর্মণ
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: ক) অদ্বৈত মল্লবর্মণ
২৬. ‘নাগরিক কবি’ হিসেবে পরিচিত কে?
ক) শামসুর রাহমান
খ) আলাউদ্দিন আল আজাদ
গ) কবি আল মাহমুদ
ঘ) নির্মলেন্দু গুণ
উত্তর: ক) শামসুর রাহমান
২৭. সুফিয়া কামালের জন্মস্থান কোথায়?
ক) বরিশাল (শায়েস্তাবাদ)
খ) কুমিল্লা
গ) নোয়াখালী
ঘ) সিলেট
উত্তর: ক) বরিশাল
২৮. চর্যাপদের আদি কবি কে?
ক) লুইপা
খ) কাহ্নপা
গ) শবরপা
ঘ) ভুসুকুপা
উত্তর: ক) লুইপা
২৯. ‘সবুজ পত্র’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) প্রমথ চৌধুরী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) দীনবন্ধু মিত্র
ঘ) বঙ্কিমচন্দ্র
উত্তর: ক) প্রমথ চৌধুরী
৩০. বাংলা সাহিত্যের কথা (সাহিত্য ইতিহাস) কার রচনা?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) ড. এনামুল হক
গ) মুনীর চৌধুরী
ঘ) হুমায়ুন আজাদ
উত্তর: ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ

0 Comments